duabd

বাড়ি থেকে জিন-শয়তান দূর করতে পানিতে পড়ার দোয়া (ইবনুল কাইয়্যিমের উদ্ধৃত)

বাড়িতে জিনের উপদ্রব হলে, পানিতে পড়ে ফুঁ দিয়ে

بِسْمِ اللَّهِ، أَمْسَيْنَا بِاللَّهِ الَّذِي لَيْسَ مِنْهُ شَيْءٌ مُمْتَنِعٌ، وَبِعِزَّةِ اللَّهِ الَّتِي لَا تُرَامُ وَلَا تُضَامُ، وَبِسُلْطَانِ اللَّهِ الْمَنِيعِ نَحْتَجِبُ، وَبِأَسْمَائِهِ الْحُسْنَى كُلِّهَا عَائِذٌ مِنَ الْأَبَالِسَةِ، وَمِنْ شَرِّ شَيَاطِينِ الْإِنْسِ وَالْجِنِّ، وَمِنْ شَرِّ كُلِّ مُعْلِنٍ أَوْ مُسِرٍّ، وَمِنْ شَرِّ مَا يَخْرُجُ بِاللَّيْلِ وَيَكْمُنُ بِالنَّهَارِ، وَيَكْمُنُ بِاللَّيْلِ وَيَخْرُجُ بِالنَّهَارِ، وَمِنْ شَرِّ مَا خَلَقَ وَذَرَأَ وَبَرَأَ، وَمِنْ شَرِّ إِبْلِيسَ وَجُنُودِهِ، وَمِنْ شَرِّ كُلِّ دَابَّةٍ أَنْتَ آخِذٌ بِنَاصِيَتِهَا، إِنَّ رَبِّي عَلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ، أَعُوذُ بِمَا اسْتَعَاذَ بِهِ مُوسَى وَعِيسَى وَإِبْرَاهِيمُ الَّذِي وَفَّى، وَمِنْ شَرِّ مَا خَلَقَ وَذَرَأَ وَبَرَأَ، وَمِنْ شَرِّ إِبْلِيسَ وَجُنُودِهِ، وَمِنْ شَرِّ مَا يَبْغِي

বাংলা উচ্চারণ

বিসমিল্লা-হ, আমসাইনা- বিল্লা-হিল্লাযী লাইসা মিনহু শাইউম মুমতানি‘, ওয়া বি‘ইযযাতিল্লা-হিল্লাতী লা- তুরা-মু ওয়ালা- তুদ্বা-ম, ওয়া বিসুলত্বা-নিল্লা-হিল মানী‘ই নাহতাজিব, ওয়া বিআসমা-ইহিল হুসনা- কুল্লিহা- ‘আ-যিদুম মিনাল আবা-লিসাহ, ওয়া মিন শাররি শাইয়া-ত্বীনিল ইনসি ওয়াল জিন্ন, ওয়া মিন শাররি কুল্লি মু‘লিনিন আও মুসির্র, ওয়া মিন শাররি মা- ইয়াখরুজু বিল লাইলি ওয়া ইয়াকমুনু বিন নাহা-র, ওয়া ইয়াকমুনু বিল লাইলি ওয়া ইয়াখরুজু বিন নাহা-র, ওয়া মিন শাররি মা- খালাক্বা ওয়া যারাআ ওয়া বারাআ, ওয়া মিন শাররি ইবলীসা ওয়া জুনূদিহ, ওয়া মিন শাররি কুল্লি দা-ব্বাতিন আনতা আ-খিযুম বিনা-সিয়াতিহা-, ইন্না রব্বী ‘আলা- সিরা-ত্বিম মুসতাক্বীম। আ‘ঊযু বিমাসতা‘আ-যা বিহী মূসা- ওয়া ‘ঈসা- ওয়া ইবরা-হীমুল্লাযী ওয়াফফা-, ওয়া মিন শাররি মা- খালাক্বা ওয়া যারাআ ওয়া বারাআ, ওয়া মিন শাররি ইবলীসা ওয়া জুনূদিহ, ওয়া মিন শাররি মা- ইয়াবগী।

অর্থ

আল্লাহর নামে। আমরা সন্ধ্যায় উপনীত হলাম সেই আল্লাহর আশ্রয়ে, যাঁর কাছ থেকে কিছুই আটকে থাকে না; আল্লাহর সেই মর্যাদার আশ্রয়ে, যার নাগাল কেউ পায় না এবং যাকে কেউ দমাতে পারে না; আল্লাহর অজেয় ক্ষমতার আড়ালে আমরা আশ্রয় নিচ্ছি। তাঁর সব সুন্দর নামের উসিলায় আশ্রয় চাই শয়তানদের থেকে; মানুষ ও জিন শয়তানের অনিষ্ট থেকে; প্রকাশ্য ও গোপন প্রত্যেকের অনিষ্ট থেকে; যা রাতে বের হয় ও দিনে লুকিয়ে থাকে, আর যা রাতে লুকিয়ে থাকে ও দিনে বের হয়, তার অনিষ্ট থেকে; তিনি যা সৃষ্টি করেছেন, ছড়িয়ে দিয়েছেন ও অস্তিত্বে এনেছেন তার অনিষ্ট থেকে; ইবলীস ও তার বাহিনীর অনিষ্ট থেকে; আর এমন প্রত্যেক প্রাণীর অনিষ্ট থেকে, যার কপাল আপনার মুঠোয়; নিশ্চয়ই আমার রব সরল পথে আছেন। আমি সেই জিনিসের আশ্রয় চাই, যার আশ্রয় চেয়েছিলেন মূসা, ঈসা ও প্রতিশ্রুতি পূর্ণকারী ইবরাহীম (আ.): তিনি যা সৃষ্টি করেছেন, ছড়িয়ে দিয়েছেন ও অস্তিত্বে এনেছেন তার অনিষ্ট থেকে, ইবলীস ও তার বাহিনীর অনিষ্ট থেকে, এবং সে যে সীমালঙ্ঘন চায় তার অনিষ্ট থেকে।

প্রসঙ্গ ও ফযীলত

এটি কুরআন বা হাদীসের দোয়া নয়। মুহাদ্দিস আবুন নাদর হাশিম ইবনুল কাসিম (রহ.)-এর ঘরে উপদ্রব হলে এক আলিম তাঁকে এটি লিখে পাঠান; ইবনুল কাইয়্যিম (রহ.) ‘আল-ওয়াবিলুস সাইয়্যিব’-এ ঘটনাটি এনেছেন। অর্থ সঠিক, কিছু অংশ সহীহ দোয়া থেকে নেওয়া। বইয়ের পদ্ধতি: বালতিতে পানি নিয়ে মুখ কাছে এনে এটি পড়ে ফুঁ দিন, তারপর আউযুবিল্লাহ-বিসমিল্লাহসহ সূরা সাফফাতের প্রথম ১০ আয়াত পড়ে ফুঁ দিন এবং পানি দরজা-জানালাসহ পুরো বাড়িতে ছিটিয়ে দিন। জেনে রাখুন: সৌদি স্থায়ী ফতোয়া কমিটির মতে এভাবে পানি ছিটানো সুন্নাহ থেকে প্রমাণিত নয়, তাই একে সুন্নাত মনে করবেন না; আর এটি লিখে ঝুলিয়ে রাখা তাবিজের মতো, যা নিষিদ্ধ। বইয়ে শেষ শব্দ ‘ইয়ানবাগী’ ছাপা হয়েছে; ইবনুল কাইয়্যিমের পাঠ অনুযায়ী ‘ইয়াবগী’ রাখা হয়েছে। আব্দুল্লাহ আল মাহমুদের “রুকইয়াহ” বই, পৃ. ১৩৬।