আল্লাহুম্মা বিকা উহাবিলু ওয়া বিকা উসাবিলু
শত্রুর মুখোমুখি হলে
اللَّهُمَّ بِكَ أُحَاوِلُ، وَبِكَ أُصَاوِلُ، وَبِكَ أُقَاتِلُ
বাংলা উচ্চারণ
আল্লা-হুম্মা বিকা উহা-উইলু, ওয়া বিকা উসা-উইলু, ওয়া বিকা উক্বা-তিলু।
অর্থ
হে আল্লাহ! আপনার সাহায্যেই কৌশল করি, আপনার সাহায্যেই আক্রমণ করি এবং আপনার সাহায্যেই লড়াই করি।
প্রসঙ্গ ও ফযীলত
বইটিতে এটি চাশতের নামাযের পরের দোয়া বলা হয়েছে; কিন্তু হাদীসে এটি শত্রুর মুখোমুখি হওয়ার দোয়া, চাশতের সাথে এর সম্পর্কের প্রমাণ নেই। মাওলানা ছাখাওয়াত উল্লাহর "দোয়ায়ে মাছনুন" বইয়ে আছে।