duabd

দোয়া মাসূরা

শেষ বৈঠকে দরূদের পর, সালামের আগে

اللَّهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْمًا كَثِيرًا، وَلَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ، فَاغْفِرْ لِي مَغْفِرَةً مِنْ عِنْدِكَ، وَارْحَمْنِي، إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ

বাংলা উচ্চারণ

আল্লা-হুম্মা ইন্নী যালামতু নাফসী যুলমান কাসীরাঁও, ওয়ালা- ইয়াগফিরুয যুনূবা ইল্লা- আনতা, ফাগফির লী মাগফিরাতাম মিন ‘ইনদিকা, ওয়ারহামনী, ইন্নাকা আনতাল গাফূরুর রাহীম।

অর্থ

হে আল্লাহ! আমি নিজের ওপর অনেক জুলুম করেছি, আর আপনি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারে না। তাই আপনার পক্ষ থেকে আমাকে ক্ষমা করুন এবং আমার ওপর রহম করুন। নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, দয়ালু।

প্রসঙ্গ ও ফযীলত

আবু বকর (রা.) নামাযে পড়ার জন্য একটি দোয়া শিখতে চাইলে রাসূলুল্লাহ ﷺ এটি শিখিয়ে দেন।