নূহ (আ.)-এর দোয়া: রব্বি ইন্নী আ‘ঊযু বিকা আন আস্আলাকা
না জেনে কিছু চেয়ে ফেলার পর
رَبِّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ أَسْأَلَكَ مَا لَيْسَ لِي بِهِ عِلْمٌ ۖ وَإِلَّا تَغْفِرْ لِي وَتَرْحَمْنِي أَكُنْ مِنَ الْخَاسِرِينَ
বাংলা উচ্চারণ
রব্বি ইন্নী আ‘ঊযু বিকা আন আসআলাকা মা- লাইসা লী বিহী ‘ইলম, ওয়া ইল্লা- তাগফির লী ওয়া তারহামনী আকুম মিনাল খা-সিরীন।
অর্থ
হে আমার রব! যে বিষয়ে আমার জ্ঞান নেই, তা আপনার কাছে চাওয়া থেকে আপনার আশ্রয় চাই। আপনি যদি আমাকে ক্ষমা না করেন এবং দয়া না করেন, তবে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব।
প্রসঙ্গ ও ফযীলত
মো. আব্দুর রহীম খানের "পবিত্র আল-কুরআনের দু‘আ" সংকলনে আছে।