দোয়া কুনূত: আল্লাহুম্মা ইন্না নাস্তা‘ঈনুকা
বিতর নামাযে (হানাফী মাযহাবে প্রচলিত)
বাংলা উচ্চারণ
আল্লা-হুম্মা ইন্না- নাসতা‘ঈনুকা ওয়া নাসতাগফিরুকা, ওয়া নু’মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু ‘আলাইকা, ওয়া নুসনী ‘আলাইকাল খাইর, ওয়া নাশকুরুকা ওয়ালা- নাকফুরুকা, ওয়া নাখলা‘উ ওয়া নাতরুকু মাই ইয়াফজুরুক। আল্লা-হুম্মা ইইয়া-কা না‘বুদু, ওয়া লাকা নুসাল্লী ওয়া নাসজুদু, ওয়া ইলাইকা নাস‘আ- ওয়া নাহফিদু, ওয়া নারজূ রাহমাতাকা, ওয়া নাখশা- ‘আযা-বাকা, ইন্না ‘আযা-বাকা বিলকুফফা-রি মুলহিক্ব।
অর্থ
হে আল্লাহ! আমরা আপনার সাহায্য চাই, আপনার কাছে ক্ষমা চাই, আপনার প্রতি ঈমান আনি, আপনার ওপর ভরসা করি, আপনার উত্তম প্রশংসা করি, আপনার শুকরিয়া আদায় করি, অকৃতজ্ঞ হই না; যে আপনার অবাধ্য হয়, তাকে ত্যাগ করি ও ছেড়ে দিই। হে আল্লাহ! আমরা আপনারই ইবাদত করি, আপনার জন্যই নামায পড়ি ও সিজদা করি, আপনার দিকেই ছুটে যাই ও দ্রুত অগ্রসর হই, আপনার রহমতের আশা করি এবং আপনার আযাবকে ভয় করি। নিশ্চয়ই আপনার আযাব কাফিরদের পাকড়াও করবে।
প্রসঙ্গ ও ফযীলত
উমর (রা.) থেকে বর্ণিত সাহাবীর আমল (মাওকূফ)। বাংলাদেশে বিতরে এটিই সবচেয়ে বেশি পড়া হয়।