সিজদায় ও বিতরের শেষে: আউযু বিরিদাকা মিন সাখাতিক
সিজদায়; বিতরের শেষে
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ، وَبِمُعَافَاتِكَ مِنْ عُقُوبَتِكَ، وَأَعُوذُ بِكَ مِنْكَ، لَا أُحْصِي ثَنَاءً عَلَيْكَ، أَنْتَ كَمَا أَثْنَيْتَ عَلَى نَفْسِكَ
বাংলা উচ্চারণ
আল্লা-হুম্মা ইন্নী আ‘ঊযু বিরিদ্বা-কা মিন সাখাত্বিকা, ওয়া বিমু‘আ-ফা-তিকা মিন ‘উক্বূবাতিকা, ওয়া আ‘ঊযু বিকা মিনকা, লা- উহসী সানা-আন ‘আলাইকা, আনতা কামা- আসনাইতা ‘আলা- নাফসিক।
অর্থ
হে আল্লাহ! আপনার অসন্তুষ্টি থেকে আপনার সন্তুষ্টির আশ্রয় চাই, আপনার শাস্তি থেকে আপনার ক্ষমার আশ্রয় চাই, আপনার (পাকড়াও) থেকে আপনারই আশ্রয় চাই। আমি আপনার প্রশংসা গুনে শেষ করতে পারি না; আপনি তেমনই, যেমন আপনি নিজের প্রশংসা করেছেন।
প্রসঙ্গ ও ফযীলত
আয়েশা (রা.) রাতে রাসূলুল্লাহ ﷺ-কে সিজদায় এটি বলতে শুনেছেন। হিসনুল মুসলিমে আছে।