duabd

শুরুর দোয়া: আল্লাহু আকবার কাবীরা

তাকবীরে তাহরীমার পর

اللَّهُ أَكْبَرُ كَبِيرًا، اللَّهُ أَكْبَرُ كَبِيرًا، اللَّهُ أَكْبَرُ كَبِيرًا، وَالْحَمْدُ لِلَّهِ كَثِيرًا، وَالْحَمْدُ لِلَّهِ كَثِيرًا، وَالْحَمْدُ لِلَّهِ كَثِيرًا، وَسُبْحَانَ اللَّهِ بُكْرَةً وَأَصِيلًا (ثَلَاثًا)

বাংলা উচ্চারণ

আল্লা-হু আকবার কাবীরা- (৩ বার), ওয়াল হামদু লিল্লা-হি কাসীরা- (৩ বার), ওয়া সুবহা-নাল্লা-হি বুকরাতাঁও ওয়া আসীলা- (৩ বার)।

অর্থ

আল্লাহ সবচেয়ে বড়, অতি মহান (৩ বার); আল্লাহর জন্য অনেক প্রশংসা (৩ বার); সকাল-সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি (৩ বার)।

প্রসঙ্গ ও ফযীলত

এক সাহাবী নামাযের শুরুতে এটি বললে রাসূলুল্লাহ ﷺ বললেন, এর জন্য আসমানের দরজাগুলো খুলে দেওয়া হলো (মুসলিম ৬০১)। হিসনুল মুসলিমে আছে।