duabd

শুরুর দোয়া: ওয়াজ্জাহতু ওয়াজহিয়া

তাকবীরে তাহরীমার পর (বিশেষত নফল ও তাহাজ্জুদে)

وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ حَنِيفًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ، إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ، لَا شَرِيكَ لَهُ وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ، اللَّهُمَّ أَنْتَ الْمَلِكُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ، أَنْتَ رَبِّي وَأَنَا عَبْدُكَ، ظَلَمْتُ نَفْسِي وَاعْتَرَفْتُ بِذَنْبِي فَاغْفِرْ لِي ذُنُوبِي جَمِيعًا، إِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ، وَاهْدِنِي لِأَحْسَنِ الْأَخْلَاقِ لَا يَهْدِي لِأَحْسَنِهَا إِلَّا أَنْتَ، وَاصْرِفْ عَنِّي سَيِّئَهَا لَا يَصْرِفُ عَنِّي سَيِّئَهَا إِلَّا أَنْتَ، لَبَّيْكَ وَسَعْدَيْكَ، وَالْخَيْرُ كُلُّهُ بِيَدَيْكَ، وَالشَّرُّ لَيْسَ إِلَيْكَ، أَنَا بِكَ وَإِلَيْكَ، تَبَارَكْتَ وَتَعَالَيْتَ، أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ

বাংলা উচ্চারণ

ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাত্বারাস সামা-ওয়া-তি ওয়াল আরদ্বা হানীফাঁও ওয়ামা- আনা মিনাল মুশরিকীন। ইন্না সালা-তী ওয়া নুসুকী ওয়া মাহইয়া-ইয়া ওয়া মামা-তী লিল্লা-হি রব্বিল ‘আ-লামীন, লা- শারীকা লাহূ ওয়া বিযা-লিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমীন। আল্লা-হুম্মা আনতাল মালিকু লা- ইলা-হা ইল্লা- আনতা, আনতা রব্বী ওয়া আনা ‘আবদুকা, যালামতু নাফসী ওয়া‘তারাফতু বিযাম্বী, ফাগফির লী যুনূবী জামী‘আ-, ইন্নাহূ লা- ইয়াগফিরুয যুনূবা ইল্লা- আনতা, ওয়াহদিনী লিআহসানিল আখলা-ক্বি লা- ইয়াহদী লিআহসানিহা- ইল্লা- আনতা, ওয়াসরিফ ‘আন্নী সাইয়্যিআহা- লা- ইয়াসরিফু ‘আন্নী সাইয়্যিআহা- ইল্লা- আনতা, লাব্বাইকা ওয়া সা‘দাইকা, ওয়াল খাইরু কুল্লুহূ বিয়াদাইকা, ওয়াশ শাররু লাইসা ইলাইকা, আনা বিকা ওয়া ইলাইকা, তাবা-রাকতা ওয়া তা‘আ-লাইতা, আসতাগফিরুকা ওয়া আতূবু ইলাইক।

অর্থ

আমি একনিষ্ঠভাবে তাঁর দিকে মুখ ফেরালাম, যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন; আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আমার নামায, আমার কুরবানি, আমার জীবন ও মরণ জগতসমূহের রব আল্লাহর জন্য; তাঁর কোনো শরীক নেই, আমাকে এরই আদেশ দেওয়া হয়েছে, আর আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। হে আল্লাহ! আপনিই বাদশাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নেই। আপনি আমার রব, আমি আপনার বান্দা। আমি নিজের ওপর জুলুম করেছি, আমার গুনাহ স্বীকার করছি; আমার সব গুনাহ ক্ষমা করুন, আপনি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারে না। আমাকে উত্তম চরিত্রের পথ দেখান, আপনি ছাড়া কেউ তা দেখাতে পারে না; আমার থেকে মন্দ চরিত্র দূর করুন, আপনি ছাড়া কেউ তা দূর করতে পারে না। আমি হাজির, আপনার আনুগত্যে প্রস্তুত; সব কল্যাণ আপনার হাতে, অকল্যাণ আপনার দিকে সম্পৃক্ত নয়। আমি আপনার সাহায্যে আছি এবং আপনার দিকেই ফিরে যাব। আপনি বরকতময়, সুমহান। আপনার কাছে ক্ষমা চাই এবং তওবা করছি।

প্রসঙ্গ ও ফযীলত

রাসূলুল্লাহ ﷺ নামাযের শুরুতে এটি পড়তেন। হিসনুল মুসলিমে আছে। বাংলাদেশে এর প্রথম অংশটি "জায়নামাযের দোয়া" নামে নামাযের আগে জায়নামাযে দাঁড়িয়ে পড়া হয়; কিন্তু হাদীসে এটি তাকবীরে তাহরীমার পর নামাযের শুরুর দোয়া। নামাযের আগে জায়নামাযে দাঁড়িয়ে পড়ার আলাদা কোনো দোয়া সহীহ হাদীসে নেই।