duabd

রুকু ও সিজদায়: সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা

রুকু ও সিজদায়

سُبْحَانَكَ اللَّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ، اللَّهُمَّ اغْفِرْ لِي

বাংলা উচ্চারণ

সুবহা-নাকা আল্লা-হুম্মা রব্বানা- ওয়া বিহামদিকা, আল্লা-হুম্মাগফির লী।

অর্থ

হে আল্লাহ, আমাদের রব! আপনার প্রশংসাসহ আপনার পবিত্রতা ঘোষণা করছি। হে আল্লাহ! আমাকে ক্ষমা করুন।

প্রসঙ্গ ও ফযীলত

আয়েশা (রা.) বলেন, রাসূলুল্লাহ ﷺ রুকু ও সিজদায় বেশি বেশি এটি বলতেন। হিসনুল মুসলিমে আছে।