duabd

বিতরের কুনূত: আল্লাহুম্মাহদিনী

বিতর নামাযে

اللَّهُمَّ اهْدِنِي فِيمَنْ هَدَيْتَ، وَعَافِنِي فِيمَنْ عَافَيْتَ، وَتَوَلَّنِي فِيمَنْ تَوَلَّيْتَ، وَبَارِكْ لِي فِيمَا أَعْطَيْتَ، وَقِنِي شَرَّ مَا قَضَيْتَ، فَإِنَّكَ تَقْضِي وَلَا يُقْضَى عَلَيْكَ، وَإِنَّهُ لَا يَذِلُّ مَنْ وَالَيْتَ، تَبَارَكْتَ رَبَّنَا وَتَعَالَيْتَ

বাংলা উচ্চারণ

আল্লা-হুম্মাহদিনী ফীমান হাদাইতা, ওয়া ‘আ-ফিনী ফীমান ‘আ-ফাইতা, ওয়া তাওয়াল্লানী ফীমান তাওয়াল্লাইতা, ওয়া বা-রিক লী ফীমা- আ‘ত্বাইতা, ওয়া ক্বিনী শাররা মা- ক্বাদ্বাইতা, ফাইন্নাকা তাক্বদ্বী ওয়ালা- ইউক্বদ্বা- ‘আলাইকা, ওয়া ইন্নাহূ লা- ইয়াযিল্লু মাওঁ ওয়া-লাইতা, তাবা-রাকতা রব্বানা- ওয়া তা‘আ-লাইতা।

অর্থ

হে আল্লাহ! আপনি যাদের হিদায়াত দিয়েছেন, তাদের সাথে আমাকেও হিদায়াত দিন; যাদের নিরাপত্তা দিয়েছেন, তাদের সাথে আমাকেও নিরাপত্তা দিন; যাদের অভিভাবক হয়েছেন, তাদের সাথে আমারও অভিভাবক হোন; যা দিয়েছেন তাতে বরকত দিন; আপনার ফয়সালার অনিষ্ট থেকে রক্ষা করুন। আপনিই ফয়সালা করেন, আপনার ওপর কেউ ফয়সালা করতে পারে না। আপনি যার বন্ধু হন, সে কখনো লাঞ্ছিত হয় না। হে আমাদের রব! আপনি বরকতময়, সুমহান।

প্রসঙ্গ ও ফযীলত

রাসূলুল্লাহ ﷺ হাসান (রা.)-কে বিতরে পড়ার জন্য এটি শিখিয়েছেন।