সুলাইমান (আ.)-এর শুকরিয়ার দোয়া
নিয়ামতের শুকরিয়া আদায়ে
رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَدْخِلْنِي بِرَحْمَتِكَ فِي عِبَادِكَ الصَّالِحِينَ
বাংলা উচ্চারণ
রব্বি আওযি‘নী আন আশকুরা নি‘মাতাকাল্লাতী আন‘আমতা ‘আলাইয়্যা ওয়া ‘আলা- ওয়া-লিদাইয়্যা ওয়া আন আ‘মালা সা-লিহান তারদ্বা-হু ওয়া আদখিলনী বিরাহমাতিকা ফী ‘ইবা-দিকাস সা-লিহীন।
অর্থ
হে আমার রব! আমাকে সামর্থ্য দিন, যাতে আমি আপনার সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি যা আমাকে ও আমার বাবা-মাকে দিয়েছেন, এবং এমন নেক কাজ করতে পারি যাতে আপনি সন্তুষ্ট হন; আর আপনার রহমতে আমাকে আপনার নেক বান্দাদের অন্তর্ভুক্ত করুন।