যাকারিয়া (আ.)-এর দোয়া: রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী
বৃদ্ধ বয়সে নেক উত্তরাধিকারী চাইতে
رَبِّ إِنِّي وَهَنَ الْعَظْمُ مِنِّي وَاشْتَعَلَ الرَّأْسُ شَيْبًا وَلَمْ أَكُنْ بِدُعَائِكَ رَبِّ شَقِيًّا وَإِنِّي خِفْتُ الْمَوَالِيَ مِنْ وَرَائِي وَكَانَتِ امْرَأَتِي عَاقِرًا فَهَبْ لِي مِنْ لَدُنْكَ وَلِيًّا يَرِثُنِي وَيَرِثُ مِنْ آلِ يَعْقُوبَ ۖ وَاجْعَلْهُ رَبِّ رَضِيًّا
বাংলা উচ্চারণ
রব্বি ইন্নী ওয়াহানাল ‘আযমু মিন্নী ওয়াশতা‘আলার রা’সু শাইবাঁও ওয়ালাম আকুম বিদু‘আ-য়িকা রব্বি শাক্বিইয়্যা-। ওয়া ইন্নী খিফতুল মাওয়া-লিয়া মিওঁ ওয়ারা-ঈ ওয়া কা-নাতিমরাআতী ‘আ-ক্বিরান ফাহাব লী মিল লাদুনকা ওয়ালিইয়্যা-। ইয়ারিসুনী ওয়া ইয়ারিসু মিন আ-লি ইয়া‘ক্বূব, ওয়াজ‘আলহু রব্বি রাদ্বিইয়্যা-।
অর্থ
হে আমার রব! আমার হাড় দুর্বল হয়ে গেছে, মাথা বার্ধক্যে সাদা হয়ে গেছে; আর হে আমার রব! আপনাকে ডেকে আমি কখনো ব্যর্থ হইনি। আমার পরে আমার স্বজনদের (দ্বীনের ব্যাপারে) আমি আশঙ্কা করি, আর আমার স্ত্রী বন্ধ্যা; তাই আপনার পক্ষ থেকে আমাকে একজন উত্তরাধিকারী দিন, যে আমার ও ইয়াকুবের বংশের উত্তরাধিকারী হবে; আর হে আমার রব! তাকে সন্তোষভাজন বানান।
প্রসঙ্গ ও ফযীলত
মো. আব্দুর রহীম খানের "পবিত্র আল-কুরআনের দু‘আ" সংকলনে আছে।