duabd

দরূদে ইবরাহীম

নামাযের শেষ বৈঠকে ও যেকোনো সময়

اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ

বাংলা উচ্চারণ

আল্লা-হুম্মা সাল্লি ‘আলা- মুহাম্মাদিঁও ওয়া ‘আলা- আ-লি মুহাম্মাদ, কামা- সাল্লাইতা ‘আলা- ইবরা-হীমা ওয়া ‘আলা- আ-লি ইবরা-হীম, ইন্নাকা হামীদুম মাজীদ। আল্লা-হুম্মা বা-রিক ‘আলা- মুহাম্মাদিঁও ওয়া ‘আলা- আ-লি মুহাম্মাদ, কামা- বা-রাকতা ‘আলা- ইবরা-হীমা ওয়া ‘আলা- আ-লি ইবরা-হীম, ইন্নাকা হামীদুম মাজীদ।

অর্থ

হে আল্লাহ! মুহাম্মাদ ও তাঁর পরিবারের ওপর রহমত বর্ষণ করুন, যেমন ইবরাহীম ও তাঁর পরিবারের ওপর রহমত বর্ষণ করেছেন; নিশ্চয়ই আপনি প্রশংসিত, মহিমান্বিত। হে আল্লাহ! মুহাম্মাদ ও তাঁর পরিবারের ওপর বরকত দিন, যেমন ইবরাহীম ও তাঁর পরিবারের ওপর বরকত দিয়েছেন; নিশ্চয়ই আপনি প্রশংসিত, মহিমান্বিত।

প্রসঙ্গ ও ফযীলত

যে আমার ওপর একবার দরূদ পাঠ করে, আল্লাহ তার ওপর দশবার রহমত বর্ষণ করেন (মুসলিম ৪০৮)। সকালে ১০ বার ও সন্ধ্যায় ১০ বার দরূদ পড়লে কিয়ামতের দিন রাসূলুল্লাহ ﷺ-এর শাফা‘আত লাভ হবে (তাবারানী; ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের সহীহ মাসনূন ওযীফায় সনদ হাসান উল্লেখ)।