duabd

রাব্বিগফির লী ওয়া তুব আলাইয়া

যেকোনো সময়; মজলিস থেকে ওঠার আগে ১০০ বার · ১০০ বার

رَبِّ اغْفِرْ لِي وَتُبْ عَلَيَّ، إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الْغَفُورُ

বাংলা উচ্চারণ

রব্বিগফির লী ওয়া তুব ‘আলাইয়্যা, ইন্নাকা আনতাত তাওয়া-বুল গাফূর।

অর্থ

হে আমার রব! আমাকে ক্ষমা করুন এবং আমার তওবা কবুল করুন। নিশ্চয়ই আপনি মহা তওবা কবুলকারী, ক্ষমাশীল।

প্রসঙ্গ ও ফযীলত

ইবনে উমার (রা.) বলেন, আমরা গুনে দেখতাম, রাসূলুল্লাহ ﷺ এক মজলিস থেকে ওঠার আগে ১০০ বার এটি বলতেন। কোনো বর্ণনায় শেষে ‘আত-তাওয়াবুর রাহীম’ এসেছে। ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের সহীহ মাসনূন ওযীফায় ৬ নং যিকির।