duabd

লা ইলাহা ইল্লাল্লাহ: সর্বোত্তম যিকির

যেকোনো সময়, বেশি বেশি

لَا إِلَهَ إِلَّا اللَّهُ

বাংলা উচ্চারণ

লা- ইলা-হা ইল্লাল্লা-হ।

অর্থ

আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই।

প্রসঙ্গ ও ফযীলত

সর্বোত্তম যিকির ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ এবং সর্বোত্তম দোয়া ‘আলহামদুলিল্লাহ’। বেশি বেশি ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ বলে ঈমানকে নবায়ন করতে বলা হয়েছে (মুসনাদ আহমাদ, সনদ হাসান)। ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের সহীহ মাসনূন ওযীফায় ১ নং যিকির।