সংক্ষিপ্ত দরূদ: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি
যেকোনো সময়; সকালে ও সন্ধ্যায় ১০ বার · ১০ বার
اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ النَّبِيِّ الْأُمِّيِّ وَعَلَى آلِهِ وَسَلِّمْ
বাংলা উচ্চারণ
আল্লা-হুম্মা সাল্লি ‘আলা- মুহাম্মাদিনিন নাবিইয়্যিল উম্মিইয়্যি ওয়া ‘আলা- আ-লিহী ওয়া সাল্লিম।
অর্থ
হে আল্লাহ! উম্মী নবী মুহাম্মাদ ও তাঁর পরিবারের ওপর রহমত বর্ষণ করুন এবং শান্তি দিন।
প্রসঙ্গ ও ফযীলত
সর্বোত্তম দরূদ দরূদে ইবরাহীমী; তবে যেকোনো শব্দে দরূদ পড়া যায়। যে সকালে ১০ বার ও সন্ধ্যায় ১০ বার দরূদ পড়বে, সে কিয়ামতের দিন রাসূলুল্লাহ ﷺ-এর শাফা‘আত পাবে। ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের সহীহ মাসনূন ওযীফায় এই দরূদ উল্লেখ আছে।