দরূদ: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিঁও ওয়া আলা আযওয়াজিহী
তাশাহহুদের পর
اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى أَزْوَاجِهِ وَذُرِّيَّتِهِ، كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ، وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى أَزْوَاجِهِ وَذُرِّيَّتِهِ، كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ
বাংলা উচ্চারণ
আল্লা-হুম্মা সাল্লি ‘আলা- মুহাম্মাদিঁও ওয়া ‘আলা- আযওয়া-জিহী ওয়া যুররিইয়্যাতিহী, কামা- সাল্লাইতা ‘আলা- আ-লি ইবরা-হীম, ওয়া বা-রিক ‘আলা- মুহাম্মাদিঁও ওয়া ‘আলা- আযওয়া-জিহী ওয়া যুররিইয়্যাতিহী, কামা- বা-রাকতা ‘আলা- আ-লি ইবরা-হীম, ইন্নাকা হামীদুম মাজীদ।
অর্থ
হে আল্লাহ! মুহাম্মাদ, তাঁর স্ত্রীগণ ও বংশধরদের ওপর রহমত বর্ষণ করুন, যেমন ইবরাহীমের পরিবারের ওপর করেছেন; আর মুহাম্মাদ, তাঁর স্ত্রীগণ ও বংশধরদের ওপর বরকত দিন, যেমন ইবরাহীমের পরিবারের ওপর দিয়েছেন। নিশ্চয়ই আপনি প্রশংসিত, মহিমান্বিত।
প্রসঙ্গ ও ফযীলত
দরূদের আরেকটি সহীহ শব্দরূপ। হিসনুল মুসলিমে আছে।