বিসমিল্লাহি ওয়ালাজনা (ঘরে প্রবেশ)
ঘরে ঢোকার সময় (প্রচলিত)
এই দোয়াটি যঈফ (দুর্বল)
বহু বইয়ে প্রচলিত; শায়খ আলবানী এর সনদ যঈফ বলেছেন। সহীহ আমল হলো ‘বিসমিল্লাহ’ বলে প্রবেশ করা ও সালাম দেওয়া।
সহীহ বিকল্প: ঘরে প্রবেশের সময় →
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَ الْمَوْلِجِ وَخَيْرَ الْمَخْرَجِ، بِسْمِ اللَّهِ وَلَجْنَا، وَبِسْمِ اللَّهِ خَرَجْنَا، وَعَلَى اللَّهِ رَبِّنَا تَوَكَّلْنَا
বাংলা উচ্চারণ
আল্লা-হুম্মা ইন্নী আসআলুকা খাইরাল মাওলাজি ওয়া খাইরাল মাখরাজ, বিসমিল্লা-হি ওয়ালাজনা-, ওয়া বিসমিল্লা-হি খারাজনা-, ওয়া ‘আলাল্লা-হি রব্বিনা- তাওয়াক্কালনা-।
অর্থ
হে আল্লাহ! আমি আপনার কাছে উত্তম প্রবেশ ও উত্তম প্রস্থান চাই। আল্লাহর নামে আমরা প্রবেশ করলাম, আল্লাহর নামে বের হলাম, আর আমাদের রব আল্লাহর ওপর ভরসা করলাম।