সালাম ফেরানোর পর: আস্তাগফিরুল্লাহ ও আল্লাহুম্মা আনতাস সালাম
প্রতি ফরজ নামাযের সালামের পর
أَسْتَغْفِرُ اللَّهَ، أَسْتَغْفِرُ اللَّهَ، أَسْتَغْفِرُ اللَّهَ، اللَّهُمَّ أَنْتَ السَّلَامُ وَمِنْكَ السَّلَامُ، تَبَارَكْتَ يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ
বাংলা উচ্চারণ
আসতাগফিরুল্লা-হ (৩ বার)। আল্লা-হুম্মা আনতাস সালা-মু ওয়া মিনকাস সালা-মু, তাবা-রাকতা ইয়া- যাল জালা-লি ওয়াল ইকরা-ম।
অর্থ
আমি আল্লাহর কাছে ক্ষমা চাই (৩ বার)। হে আল্লাহ! আপনিই শান্তি, আপনার কাছ থেকেই শান্তি। আপনি বরকতময়, হে মহিমা ও সম্মানের অধিকারী।
প্রসঙ্গ ও ফযীলত
রাসূলুল্লাহ ﷺ সালাম ফিরিয়ে তিনবার ইস্তিগফার করতেন, তারপর এটি বলতেন।