duabd

মনে সন্দেহ ও কুমন্ত্রণা এলে: হুওয়াল আওওয়ালু ওয়াল আখির

মনে ঈমান নিয়ে খারাপ চিন্তা এলে

هُوَ الْأَوَّلُ وَالْآخِرُ وَالظَّاهِرُ وَالْبَاطِنُ ۖ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ

বাংলা উচ্চারণ

হুওয়াল আওওয়ালু ওয়াল আ-খিরু ওয়ায যা-হিরু ওয়াল বা-ত্বিন, ওয়া হুওয়া বিকুল্লি শাইয়িন ‘আলীম।

অর্থ

তিনিই প্রথম, তিনিই শেষ, তিনিই প্রকাশ্য, তিনিই গোপন; আর তিনি সব বিষয়ে সর্বজ্ঞ।

প্রসঙ্গ ও ফযীলত

মনে খারাপ ধারণা এলে এই আয়াত পড়তে ইবনে আব্বাস (রা.) পরামর্শ দিয়েছেন। হিসনুল মুসলিমে আছে।