ইবরাহীম (আ.)-এর দোয়া: রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতী
পরিবারের রিযিক ও নামাযের জন্য
বাংলা উচ্চারণ
রব্বানা- ইন্নী আসকানতু মিন যুররিইয়্যাতী বিওয়া-দিন গাইরি যী যার‘ইন ‘ইনদা বাইতিকাল মুহাররাম, রব্বানা- লিইউক্বীমুস সালা-তা ফাজ‘আল আফইদাতাম মিনান না-সি তাহউয়ী ইলাইহিম ওয়ারযুক্বহুম মিনাস সামারা-তি লা‘আল্লাহুম ইয়াশকুরূন। রব্বানা- ইন্নাকা তা‘লামু মা- নুখফী ওয়ামা- নু‘লিন, ওয়ামা- ইয়াখফা- ‘আলাল্লা-হি মিন শাইয়িন ফিল আরদ্বি ওয়ালা- ফিস সামা-।
অর্থ
হে আমাদের রব! আমি আমার কিছু বংশধরকে আপনার সম্মানিত ঘরের কাছে এক ফসলহীন উপত্যকায় বসবাস করিয়েছি; হে আমাদের রব! যাতে তারা নামায কায়েম করে। তাই কিছু মানুষের অন্তর তাদের দিকে আকৃষ্ট করে দিন এবং ফলমূল দিয়ে তাদের রিযিক দিন, যাতে তারা শুকরিয়া আদায় করে। হে আমাদের রব! আমরা যা গোপন করি এবং যা প্রকাশ করি, আপনি সব জানেন; আসমান ও জমিনের কোনো কিছুই আল্লাহর কাছে গোপন নয়।
প্রসঙ্গ ও ফযীলত
মো. আব্দুর রহীম খানের "পবিত্র আল-কুরআনের দু‘আ" সংকলনে আছে।