duabd

ইফতারের সময়: আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরাহমাতিকা

ইফতারের সময় (প্রচলিত)

এই দোয়াটি যঈফ (দুর্বল) আবদুল্লাহ ইবনে আমর (রা.) ইফতারের সময় এটি বলতেন। হিসনুল মুসলিমে আছে। ইবনে হাজার (রহ.) হাসান বলেছেন, তবে শায়খ আলবানীসহ অনেকে সনদকে যঈফ বলেছেন; তাই যঈফ চিহ্নিত। ইফতারে রোযাদারের দোয়া কবুল হয়, তাই নিজের ভাষাতেও দোয়া করুন। সহীহ বিকল্প: ইফতারের দোয়া →
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِرَحْمَتِكَ الَّتِي وَسِعَتْ كُلَّ شَيْءٍ أَنْ تَغْفِرَ لِي

বাংলা উচ্চারণ

আল্লা-হুম্মা ইন্নী আসআলুকা বিরাহমাতিকাল্লাতী ওয়াসি‘আত কুল্লা শাইয়িন আন তাগফিরা লী।

অর্থ

হে আল্লাহ! আপনার সেই রহমতের উসিলায় চাই, যা সবকিছুকে পরিব্যাপ্ত করে আছে: আমাকে ক্ষমা করে দিন।