ঈমানে সন্দেহ বা ওয়াসওয়াসা এলে
মনে ঈমান নিয়ে কুমন্ত্রণা এলে
آمَنْتُ بِاللَّهِ وَرُسُلِهِ
বাংলা উচ্চারণ
আ-মানতু বিল্লা-হি ওয়া রুসুলিহ।
অর্থ
আমি আল্লাহ ও তাঁর রাসূলদের প্রতি ঈমান আনলাম।
প্রসঙ্গ ও ফযীলত
শয়তান প্রশ্ন তোলে, কে এটা সৃষ্টি করেছে... শেষে বলে, তোমার রবকে কে সৃষ্টি করেছে? তখন আল্লাহর আশ্রয় চাও এবং থেমে যাও (বুখারী ৩২৭৬)।