লা দাইরা, ইন্না ইলা রব্বিনা মুনকালিবূন
হুমকি ও নির্যাতনের মুখে
لَا ضَيْرَ ۖ إِنَّا إِلَى رَبِّنَا مُنْقَلِبُونَ إِنَّا نَطْمَعُ أَنْ يَغْفِرَ لَنَا رَبُّنَا خَطَايَانَا أَنْ كُنَّا أَوَّلَ الْمُؤْمِنِينَ
বাংলা উচ্চারণ
লা- দ্বাইরা, ইন্না- ইলা- রব্বিনা- মুনক্বালিবূন। ইন্না- নাত্বমা‘উ আই ইয়াগফিরা লানা- রব্বুনা- খাত্বা-ইয়া-না- আন কুন্না- আওওয়ালাল মু’মিনীন।
অর্থ
কোনো ক্ষতি নেই; আমরা তো আমাদের রবের কাছেই ফিরে যাব। আমরা আশা করি, আমাদের রব আমাদের ভুলত্রুটি ক্ষমা করবেন, কারণ আমরা প্রথম ঈমান আনয়নকারী।
প্রসঙ্গ ও ফযীলত
ফিরআউনের হুমকির মুখে ঈমান আনা জাদুকরদের কথা। মো. আব্দুর রহীম খানের "পবিত্র আল-কুরআনের দু‘আ" সংকলনে আছে।