duabd

লা ইলাহা ইল্লাল্লাহু … লা মানি‘আ লিমা আ‘তাইতা

প্রতি ফরজ নামাযের পর

لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، اللَّهُمَّ لَا مَانِعَ لِمَا أَعْطَيْتَ، وَلَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ، وَلَا يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ

বাংলা উচ্চারণ

লা- ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহূ লা- শারীকা লাহূ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুওয়া ‘আলা- কুল্লি শাইয়িন ক্বাদীর। আল্লা-হুম্মা লা- মা-নি‘আ লিমা- আ‘ত্বাইতা, ওয়ালা- মু‘ত্বিয়া লিমা- মানা‘তা, ওয়ালা- ইয়ানফা‘উ যাল জাদ্দি মিনকাল জাদ্দ।

অর্থ

আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি এক, তাঁর কোনো শরীক নেই; রাজত্ব ও প্রশংসা তাঁরই, তিনি সবকিছুর ওপর ক্ষমতাবান। হে আল্লাহ! আপনি যা দেন কেউ তা আটকাতে পারে না, আপনি যা আটকান কেউ তা দিতে পারে না। আর কোনো সম্পদশালীর সম্পদ আপনার কাছে কাজে আসে না।