duabd

মসজিদে যাওয়ার পথে

নামাযের জন্য মসজিদে যাওয়ার সময়

اللَّهُمَّ اجْعَلْ لِي فِي قَلْبِي نُورًا، وَفِي لِسَانِي نُورًا، وَفِي سَمْعِي نُورًا، وَفِي بَصَرِي نُورًا، وَمِنْ فَوْقِي نُورًا، وَمِنْ تَحْتِي نُورًا، وَعَنْ يَمِينِي نُورًا، وَعَنْ شِمَالِي نُورًا، وَمِنْ بَيْنِ يَدَيَّ نُورًا، وَمِنْ خَلْفِي نُورًا، وَاجْعَلْ فِي نَفْسِي نُورًا، وَأَعْظِمْ لِي نُورًا

বাংলা উচ্চারণ

আল্লা-হুম্মাজ‘আল লী ফী ক্বালবী নূরা-, ওয়া ফী লিসা-নী নূরা-, ওয়া ফী সাম‘ঈ নূরা-, ওয়া ফী বাসারী নূরা-, ওয়া মিন ফাওক্বী নূরা-, ওয়া মিন তাহতী নূরা-, ওয়া ‘আন ইয়ামীনী নূরা-, ওয়া ‘আন শিমা-লী নূরা-, ওয়া মিন বাইনি ইয়াদাইয়্যা নূরা-, ওয়া মিন খালফী নূরা-, ওয়াজ‘আল ফী নাফসী নূরা-, ওয়া আ‘যিম লী নূরা-।

অর্থ

হে আল্লাহ! আমার অন্তরে নূর দিন, আমার জিহ্বায় নূর দিন, আমার শ্রবণে নূর দিন, আমার দৃষ্টিতে নূর দিন; আমার ওপরে, নিচে, ডানে, বামে, সামনে ও পেছনে নূর দিন; আমার সত্তায় নূর দিন এবং আমার নূরকে বড় করে দিন।

প্রসঙ্গ ও ফযীলত

ইবনে আব্বাস (রা.) বলেন, রাসূলুল্লাহ ﷺ নামাযের জন্য বের হয়ে এই দোয়া পড়ছিলেন। বর্ণনাভেদে শব্দে সামান্য পার্থক্য আছে।