duabd

আরশ বহনকারী ফেরেশতাদের দোয়া: রব্বানা ওয়াসি‘তা কুল্লা শাই

মুমিনদের ও পরিবারের জন্য ক্ষমা ও জান্নাত চাইতে

رَبَّنَا وَسِعْتَ كُلَّ شَيْءٍ رَحْمَةً وَعِلْمًا فَاغْفِرْ لِلَّذِينَ تَابُوا وَاتَّبَعُوا سَبِيلَكَ وَقِهِمْ عَذَابَ الْجَحِيمِ ۝ رَبَّنَا وَأَدْخِلْهُمْ جَنَّاتِ عَدْنٍ الَّتِي وَعَدْتَهُمْ وَمَنْ صَلَحَ مِنْ آبَائِهِمْ وَأَزْوَاجِهِمْ وَذُرِّيَّاتِهِمْ ۚ إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ ۝ وَقِهِمُ السَّيِّئَاتِ ۚ وَمَنْ تَقِ السَّيِّئَاتِ يَوْمَئِذٍ فَقَدْ رَحِمْتَهُ ۚ وَذَلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ

বাংলা উচ্চারণ

রব্বানা- ওয়াসি‘তা কুল্লা শাইয়ির রহমাতাঁও ওয়া ‘ইলমান ফাগফির লিল্লাযীনা তা-বূ ওয়াত্তাবা‘ঊ সাবীলাকা ওয়া ক্বিহিম ‘আযা-বাল জাহীম। রব্বানা- ওয়া আদখিলহুম জান্না-তি ‘আদনিনিল্লাতী ওয়া‘আততাহুম ওয়া মান সালাহা মিন আ-বা-য়িহিম ওয়া আযওয়া-জিহিম ওয়া যুররিইয়্যা-তিহিম, ইন্নাকা আনতাল ‘আযীযুল হাকীম। ওয়া ক্বিহিমুস সাইয়্যিআ-ত, ওয়া মান তাক্বিস সাইয়্যিআ-তি ইয়াওমাইযিন ফাক্বাদ রহিমতাহ, ওয়া যা-লিকা হুওয়াল ফাওযুল ‘আযীম।

অর্থ

হে আমাদের রব! আপনার রহমত ও জ্ঞান সবকিছুকে পরিবেষ্টন করে আছে; তাই যারা তওবা করেছে ও আপনার পথের অনুসরণ করেছে, তাদের ক্ষমা করুন এবং জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। হে আমাদের রব! তাদের স্থায়ী জান্নাতে প্রবেশ করান, যার ওয়াদা আপনি তাদের দিয়েছেন, এবং তাদের বাবা-মা, স্ত্রী ও সন্তানদের মধ্যে যারা নেককার তাদেরও; নিশ্চয়ই আপনি মহা পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আর তাদের মন্দ পরিণাম থেকে রক্ষা করুন; সেদিন যাকে মন্দ থেকে রক্ষা করবেন, তার প্রতি তো দয়াই করলেন; আর এটাই মহাসাফল্য।

প্রসঙ্গ ও ফযীলত

মো. আব্দুর রহীম খানের "পবিত্র আল-কুরআনের দু‘আ" সংকলনে আছে।