duabd

ইবরাহীম (আ.)-এর দোয়া: রব্বি হাব লী হুকমাঁও ওয়া আলহিকনী বিস সালিহীন

প্রজ্ঞা, সুনাম ও জান্নাত চাইতে

رَبِّ هَبْ لِي حُكْمًا وَأَلْحِقْنِي بِالصَّالِحِينَ ۝ وَاجْعَلْ لِي لِسَانَ صِدْقٍ فِي الْآخِرِينَ ۝ وَاجْعَلْنِي مِنْ وَرَثَةِ جَنَّةِ النَّعِيمِ ۝ وَلَا تُخْزِنِي يَوْمَ يُبْعَثُونَ ۝ يَوْمَ لَا يَنْفَعُ مَالٌ وَلَا بَنُونَ ۝ إِلَّا مَنْ أَتَى اللَّهَ بِقَلْبٍ سَلِيمٍ

বাংলা উচ্চারণ

রব্বি হাব লী হুকমাঁও ওয়া আলহিক্বনী বিসসা-লিহীন। ওয়াজ‘আল লী লিসা-না সিদক্বিন ফিল আ-খিরীন। ওয়াজ‘আলনী মিওঁ ওয়ারাসাতি জান্নাতিন না‘ঈম। ওয়ালা- তুখযিনী ইয়াওমা ইউব‘আসূন। ইয়াওমা লা- ইয়ানফা‘উ মা-লুঁও ওয়ালা- বানূন। ইল্লা- মান আতাল্লা-হা বিক্বালবিন সালীম।

অর্থ

হে আমার রব! আমাকে প্রজ্ঞা দান করুন এবং নেককারদের সাথে মিলিত করুন। পরবর্তীদের মাঝে আমার সুনাম রাখুন। আমাকে নিয়ামতের জান্নাতের উত্তরাধিকারীদের অন্তর্ভুক্ত করুন। আর পুনরুত্থান দিবসে আমাকে লাঞ্ছিত করবেন না; যেদিন সম্পদ ও সন্তান কোনো কাজে আসবে না, শুধু সে-ই (উপকৃত হবে) যে সুস্থ অন্তর নিয়ে আল্লাহর কাছে আসবে।

প্রসঙ্গ ও ফযীলত

মো. আব্দুর রহীম খানের "পবিত্র আল-কুরআনের দু‘আ" সংকলনে আছে।