নূহ (আ.)-এর দোয়া: ফাফতাহ বাইনী ওয়া বাইনাহুম
অন্যায় প্রত্যাখ্যানের মুখে
رَبِّ إِنَّ قَوْمِي كَذَّبُونِ فَافْتَحْ بَيْنِي وَبَيْنَهُمْ فَتْحًا وَنَجِّنِي وَمَنْ مَعِيَ مِنَ الْمُؤْمِنِينَ
বাংলা উচ্চারণ
রব্বি ইন্না ক্বাওমী কাযযাবূন। ফাফতাহ বাইনী ওয়া বাইনাহুম ফাতহাঁও ওয়া নাজ্জিনী ওয়া মাম মা‘ইয়া মিনাল মু’মিনীন।
অর্থ
হে আমার রব! আমার সম্প্রদায় আমাকে মিথ্যাবাদী বলেছে। তাই আমার ও তাদের মাঝে চূড়ান্ত ফয়সালা করে দিন এবং আমাকে ও আমার সাথের মুমিনদের রক্ষা করুন।
প্রসঙ্গ ও ফযীলত
মো. আব্দুর রহীম খানের "পবিত্র আল-কুরআনের দু‘আ" সংকলনে আছে।