duabd

রব্বিশ রাহলী সাদরী (মূসা আ.-এর দোয়া)

কথা বলা, পরীক্ষা বা কঠিন দায়িত্বের আগে

رَبِّ اشْرَحْ لِي صَدْرِي ۝ وَيَسِّرْ لِي أَمْرِي ۝ وَاحْلُلْ عُقْدَةً مِنْ لِسَانِي ۝ يَفْقَهُوا قَوْلِي

বাংলা উচ্চারণ

রব্বিশরাহ লী সাদরী, ওয়া ইয়াসসির লী আমরী, ওয়াহলুল ‘উক্বদাতাম মিল লিসা-নী, ইয়াফক্বাহূ ক্বাওলী।

অর্থ

হে আমার রব! আমার বুক প্রশস্ত করে দিন, আমার কাজ সহজ করে দিন, আমার জিহ্বার জড়তা দূর করে দিন, যাতে তারা আমার কথা বুঝতে পারে।

প্রসঙ্গ ও ফযীলত

ফিরআউনের কাছে যাওয়ার আগে মূসা (আ.) এই দোয়া করেছিলেন।