রাগ হলে
রাগ উঠলে
أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ
বাংলা উচ্চারণ
আ‘ঊযু বিল্লা-হি মিনাশ শাইত্বা-নির রাজীম।
অর্থ
বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর আশ্রয় চাই।
প্রসঙ্গ ও ফযীলত
দুজন লোক ঝগড়া করছিল, একজন খুব রেগে ছিল। রাসূলুল্লাহ ﷺ বললেন, আমি এমন একটি কথা জানি, সে যদি তা বলে তবে তার রাগ চলে যাবে।