সালামের আগে চারটি বিষয় থেকে আশ্রয়
শেষ তাশাহহুদের পর, সালামের আগে
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ، وَمِنْ عَذَابِ جَهَنَّمَ، وَمِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ، وَمِنْ شَرِّ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ
বাংলা উচ্চারণ
আল্লা-হুম্মা ইন্নী আ‘ঊযু বিকা মিন ‘আযা-বিল ক্বাবর, ওয়া মিন ‘আযা-বি জাহান্নাম, ওয়া মিন ফিতনাতিল মাহইয়া- ওয়াল মামা-ত, ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জা-ল।
অর্থ
হে আল্লাহ! আমি আপনার আশ্রয় চাই কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে, জীবন ও মৃত্যুর ফিতনা থেকে এবং মাসীহ দাজ্জালের ফিতনার অনিষ্ট থেকে।
প্রসঙ্গ ও ফযীলত
রাসূলুল্লাহ ﷺ শেষ তাশাহহুদের পর এই চারটি থেকে আশ্রয় চাইতে বলেছেন।