সফরে শেষ রাতে (সাহরির সময়): সামি‘আ সামি‘উন
সফরে ভোর রাতে
سَمِعَ سَامِعٌ بِحَمْدِ اللَّهِ وَحُسْنِ بَلَائِهِ عَلَيْنَا، رَبَّنَا صَاحِبْنَا وَأَفْضِلْ عَلَيْنَا، عَائِذًا بِاللَّهِ مِنَ النَّارِ
বাংলা উচ্চারণ
সামি‘আ সা-মি‘উম বিহামদিল্লা-হি ওয়া হুসনি বালা-য়িহী ‘আলাইনা-, রব্বানা- সা-হিবনা- ওয়া আফদ্বিল ‘আলাইনা-, ‘আ-য়িযাম বিল্লা-হি মিনান না-র।
অর্থ
একজন শ্রোতা শুনুক (সাক্ষী থাকুক) আমরা আল্লাহর প্রশংসা করছি এবং আমাদের প্রতি তাঁর উত্তম অনুগ্রহের কথা বলছি। হে আমাদের রব! আমাদের সঙ্গী হোন এবং আমাদের প্রতি অনুগ্রহ করুন; জাহান্নাম থেকে আল্লাহর আশ্রয় চাই।
প্রসঙ্গ ও ফযীলত
আবু হুরাইরা (রা.) বলেন, রাসূলুল্লাহ ﷺ সফরে থাকলে শেষ রাতে এটি বলতেন। হিসনুল মুসলিমেও আছে। মুহাম্মদ হাবীবুর রহমানের "দৈনন্দিন জীবনে যিক্র ও দোয়া" বইয়ে আছে।