সূর্য ওঠার সময়: আলহামদুলিল্লাহিল্লাযী আকালানা ইয়াওমানা হাযা
সূর্য উঠলে
الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَقَالَنَا يَوْمَنَا هَذَا، وَلَمْ يُهْلِكْنَا بِذُنُوبِنَا
বাংলা উচ্চারণ
আলহামদু লিল্লা-হিল্লাযী আক্বা-লানা- ইয়াওমানা- হা-যা-, ওয়ালাম ইউহলিকনা- বিযুনূবিনা-।
অর্থ
সকল প্রশংসা আল্লাহর, যিনি আজকের দিনে আমাদের ভুল মাফ করেছেন এবং আমাদের গুনাহের কারণে আমাদের ধ্বংস করেননি।
প্রসঙ্গ ও ফযীলত
আবদুল্লাহ ইবনে মাসঊদ (রা.)-এর এক শিষ্য সূর্য উঠতে দেখে এটি বলেছিলেন। মাওলানা ছাখাওয়াত উল্লাহর "দোয়ায়ে মাছনুন" বইয়ে আছে।