duabd

তাসবীহ: সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার

প্রতি ফরজ নামাযের পর ও ঘুমানোর আগে

سُبْحَانَ اللَّهِ (٣٣) ، الْحَمْدُ لِلَّهِ (٣٣) ، اللَّهُ أَكْبَرُ (٣٣) ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

বাংলা উচ্চারণ

সুবহা-নাল্লা-হ (৩৩ বার), আলহামদু লিল্লা-হ (৩৩ বার), আল্লা-হু আকবার (৩৩ বার), তারপর একবার: লা- ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহূ লা- শারীকা লাহূ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুওয়া ‘আলা- কুল্লি শাইয়িন ক্বাদীর।

অর্থ

আল্লাহ পবিত্র; সকল প্রশংসা আল্লাহর; আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি এক, তাঁর কোনো শরীক নেই; রাজত্ব ও প্রশংসা তাঁরই, তিনি সবকিছুর ওপর ক্ষমতাবান।

প্রসঙ্গ ও ফযীলত

নামাযের পর এভাবে ১০০ পূর্ণ করলে গুনাহ সমুদ্রের ফেনার সমান হলেও ক্ষমা করা হয় (মুসলিম ৫৯৭)। ঘুমের আগে সুবহানাল্লাহ ৩৩, আলহামদুলিল্লাহ ৩৩, আল্লাহু আকবার ৩৪ বার (বুখারী ৩৭০৫)।