উফাওয়িদু আমরী ইলাল্লাহ
সব বিষয় আল্লাহর ওপর ছেড়ে দিতে
وَأُفَوِّضُ أَمْرِي إِلَى اللَّهِ ۚ إِنَّ اللَّهَ بَصِيرٌ بِالْعِبَادِ
বাংলা উচ্চারণ
ওয়া উফাওউইদ্বু আমরী ইলাল্লা-হ, ইন্নাল্লা-হা বাসীরুম বিল‘ইবা-দ।
অর্থ
আমি আমার বিষয় আল্লাহর ওপর সোপর্দ করছি; নিশ্চয়ই আল্লাহ বান্দাদের প্রতি সর্বদ্রষ্টা।
প্রসঙ্গ ও ফযীলত
ফিরআউনের পরিবারের এক মুমিনের কথা। মো. আব্দুর রহীম খানের "পবিত্র আল-কুরআনের দু‘আ" সংকলনে আছে।