মুসাফিরের জন্য: যাওয়াদাকাল্লাহুত তাকওয়া
কেউ সফরে যাওয়ার সময় তাকে
زَوَّدَكَ اللَّهُ التَّقْوَى، وَغَفَرَ ذَنْبَكَ، وَيَسَّرَ لَكَ الْخَيْرَ حَيْثُمَا كُنْتَ
বাংলা উচ্চারণ
যাওওয়াদাকাল্লা-হুত তাক্বওয়া-, ওয়া গাফারা যামবাকা, ওয়া ইয়াসসারা লাকাল খাইরা হাইসুমা- কুনতা।
অর্থ
আল্লাহ তোমাকে তাকওয়ার পাথেয় দিন, তোমার গুনাহ ক্ষমা করুন এবং তুমি যেখানেই থাক, তোমার জন্য কল্যাণ সহজ করে দিন।
প্রসঙ্গ ও ফযীলত
এক ব্যক্তি সফরে যাওয়ার আগে পাথেয় চাইলে রাসূলুল্লাহ ﷺ এভাবে দোয়া করেন। হিসনুল মুসলিমেও আছে। মুহাম্মদ হাবীবুর রহমানের "দৈনন্দিন জীবনে যিক্র ও দোয়া" বইয়ে আছে।