আল্লাহুম্মাগফির লী যাম্বী ওয়া ওয়াসসি‘ লী ফী দারী
যেকোনো সময় (বইয়ে ওযুর মাঝে)
اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي، وَوَسِّعْ لِي فِي دَارِي، وَبَارِكْ لِي فِي رِزْقِي
বাংলা উচ্চারণ
আল্লা-হুম্মাগফির লী যাম্বী, ওয়া ওয়াসসি‘ লী ফী দা-রী, ওয়া বা-রিক লী ফী রিযক্বী।
অর্থ
হে আল্লাহ! আমার গুনাহ ক্ষমা করুন, আমার ঘরে প্রশস্ততা দিন এবং আমার রিযিকে বরকত দিন।
প্রসঙ্গ ও ফযীলত
দোয়াটি হাদীসে এসেছে, কিন্তু এটি ওযুর মাঝে পড়ার দোয়া হওয়া প্রমাণিত নয়; এক বর্ণনায় ওযুর পর এবং আরেকটিতে নামাযে বলা হয়েছে। মাওলানা ছাখাওয়াত উল্লাহর "দোয়ায়ে মাছনুন" বইয়ে আছে।