আল্লাহুম্মাকসিম লানা মিন খাশইয়াতিক
মজলিস থেকে ওঠার আগে; যেকোনো সময়
বাংলা উচ্চারণ
আল্লা-হুম্মাক্বসিম লানা- মিন খাশইয়াতিকা মা- তাহূলু বিহী বাইনানা- ওয়া বাইনা মা‘আ-সীক, ওয়া মিন ত্বা-‘আতিকা মা- তুবাল্লিগুনা- বিহী জান্নাতাক, ওয়া মিনাল ইয়াক্বীনি মা- তুহাওউইনু বিহী ‘আলাইনা- মাসা-ইবাদ দুনইয়া-, আল্লা-হুম্মা মাত্তি‘না- বিআসমা-‘ইনা- ওয়া আবসা-রিনা- ওয়া ক্বুওয়্যাতিনা- মা- আহইয়াইতানা-, ওয়াজ‘আলহুল ওয়া-রিসা মিন্না-, ওয়াজ‘আল সা’রানা- ‘আলা- মান যালামানা-, ওয়ানসুরনা- ‘আলা- মান ‘আ-দা-না-, ওয়ালা- তাজ‘আল মুসীবাতানা- ফী দীনিনা-, ওয়ালা- তাজ‘আলিদ দুনইয়া- আকবারা হাম্মিনা-, ওয়ালা- মাবলাগা ‘ইলমিনা-, ওয়ালা- তুসাল্লিত্ব ‘আলাইনা- মাল লা- ইয়ারহামুনা-।
অর্থ
হে আল্লাহ! আমাদের এতটা আপনার ভয় দিন, যা আমাদের ও আপনার অবাধ্যতার মাঝে বাধা হবে; এতটা আনুগত্য দিন, যা আমাদের আপনার জান্নাতে পৌঁছাবে; আর এতটা দৃঢ় বিশ্বাস দিন, যা দুনিয়ার বিপদকে আমাদের জন্য সহজ করবে। হে আল্লাহ! যতদিন বাঁচিয়ে রাখেন, আমাদের শ্রবণ, দৃষ্টি ও শক্তি দিয়ে উপকৃত করুন এবং শেষ পর্যন্ত তা অটুট রাখুন। যে আমাদের ওপর জুলুম করে তার ওপর আমাদের প্রতিশোধ নিন, যে আমাদের সাথে শত্রুতা করে তার বিরুদ্ধে সাহায্য করুন। আমাদের বিপদ যেন দ্বীনের ব্যাপারে না হয়; দুনিয়াকে আমাদের সবচেয়ে বড় চিন্তা ও জ্ঞানের শেষ সীমা বানাবেন না; আর যারা আমাদের প্রতি দয়া করবে না, তাদের আমাদের ওপর কর্তৃত্ব দেবেন না।
প্রসঙ্গ ও ফযীলত
ইবনে উমর (রা.) বলেন, রাসূলুল্লাহ ﷺ খুব কমই এই দোয়াগুলো না করে মজলিস থেকে উঠতেন। মুহাম্মদ হাবীবুর রহমানের "দৈনন্দিন জীবনে যিক্র ও দোয়া" বইয়ে আছে।