নির্দিষ্ট রোগীর জন্য: আল্লাহুম্মাশফি (নাম)
কোনো রোগীর জন্য দোয়া করতে, ৩ বার
اللَّهُمَّ اشْفِ سَعْدًا
বাংলা উচ্চারণ
আল্লা-হুম্মাশফি সা‘দা- (সা‘দের জায়গায় রোগীর নাম বলবেন)।
অর্থ
হে আল্লাহ! সা‘দকে (অমুককে) সুস্থ করে দিন।
প্রসঙ্গ ও ফযীলত
সা‘দ ইবনে আবী ওয়াক্কাস (রা.) অসুস্থ হলে রাসূলুল্লাহ ﷺ তাঁর কপালে হাত রেখে তিনবার এটি বলেছিলেন। মুহাম্মদ হাবীবুর রহমানের "দৈনন্দিন জীবনে যিক্র ও দোয়া" বইয়ে আছে।