duabd

ভালো কাজ করা ও মিসকীনদের ভালোবাসার তাওফীক

যেকোনো সময়; বিশেষত তাহাজ্জুদে

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ فِعْلَ الْخَيْرَاتِ، وَتَرْكَ الْمُنْكَرَاتِ، وَحُبَّ الْمَسَاكِينِ، وَأَنْ تَغْفِرَ لِي وَتَرْحَمَنِي، وَإِذَا أَرَدْتَ فِتْنَةً فِي قَوْمٍ فَتَوَفَّنِي غَيْرَ مَفْتُونٍ، وَأَسْأَلُكَ حُبَّكَ، وَحُبَّ مَنْ يُحِبُّكَ، وَحُبَّ عَمَلٍ يُقَرِّبُنِي إِلَى حُبِّكَ

বাংলা উচ্চারণ

আল্লা-হুম্মা ইন্নী আসআলুকা ফি‘লাল খাইরা-ত, ওয়া তারকাল মুনকারা-ত, ওয়া হুব্বাল মাসা-কীন, ওয়া আন তাগফিরা লী ওয়া তারহামানী, ওয়া ইযা- আরাদতা ফিতনাতান ফী ক্বাওমিন ফাতাওয়াফফানী গাইরা মাফতূন, ওয়া আসআলুকা হুব্বাক, ওয়া হুব্বা মাই ইউহিব্বুক, ওয়া হুব্বা ‘আমালিই ইউক্বাররিবুনী ইলা- হুব্বিক।

অর্থ

হে আল্লাহ! আমি আপনার কাছে ভালো কাজ করা, মন্দ কাজ ছেড়ে দেওয়া ও মিসকীনদের ভালোবাসার তাওফীক চাই; আর চাই যে আপনি আমাকে ক্ষমা করবেন ও দয়া করবেন। কোনো জাতির ওপর ফিতনা দিতে চাইলে আমাকে ফিতনামুক্ত অবস্থায় মৃত্যু দিন। আমি আপনার ভালোবাসা চাই, যারা আপনাকে ভালোবাসে তাদের ভালোবাসা চাই এবং এমন আমলের ভালোবাসা চাই, যা আমাকে আপনার ভালোবাসার কাছে পৌঁছে দেয়।

প্রসঙ্গ ও ফযীলত

মু‘আয (রা.)-এর বর্ণনা; ইমাম তিরমিযী ও ইমাম বুখারী হাদীসটিকে সহীহ বলেছেন। মুহাম্মদ হাবীবুর রহমানের "দৈনন্দিন জীবনে যিক্‌র ও দোয়া" বইয়ে আছে।