duabd

জাদুর প্রভাব ধূলিকণা করে দেওয়ার আয়াত: সূরা ফুরকান ২৫:২৩

জাদুর রুকইয়াহয়, বিশেষ করে সহবাসে অক্ষম করার জাদুতে · ৩ বার

وَقَدِمْنَا إِلَىٰ مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَّنثُورًا

বাংলা উচ্চারণ

ওয়া ক্বাদিমনা- ইলা- মা- ‘আমিলূ মিন ‘আমালিন ফাজা‘আলনা-হু হাবা-আম মানসূরা-।

অর্থ

আর তারা যা কিছু কাজ করেছে, আমি সেদিকে মনোযোগ দেব, তারপর তা বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করব।

প্রসঙ্গ ও ফযীলত

আয়াতটি মূলত কাফিরদের আমল আখিরাতে নিষ্ফল হওয়ার কথা বলে; রাক্বীরা জাদুর প্রভাব নষ্টের নিয়তে রুকইয়াহয় এটি পড়েন। বইয়ের প্রেসক্রিপশন: সূরা ফাতিহা, আয়াতুল কুরসী, আ‘রাফ ৭:১১৭–১২২, ইউনুস ১০:৮১–৮২ ও ত্বহা ২০:৬৯-এর সাথে এটিও ৩ বার করে পড়ে পানিতে ফুঁ দিন; সাধারণ রুকইয়াহর সাথেও কয়েকবার পড়া যায়। সমস্যার চিকিৎসাগত কারণ থাকতে পারে, তাই ডাক্তারও দেখান। আব্দুল্লাহ আল মাহমুদের “রুকইয়াহ” বই, পৃ. ১৯৫।