আল্লাহুম্মাহফাযনী বিল ইসলাম
ইসলামের ওপর অটল থাকতে
اللَّهُمَّ احْفَظْنِي بِالْإِسْلَامِ قَائِمًا، وَاحْفَظْنِي بِالْإِسْلَامِ قَاعِدًا، وَاحْفَظْنِي بِالْإِسْلَامِ رَاقِدًا، وَلَا تُشْمِتْ بِي عَدُوًّا وَلَا حَاسِدًا، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ كُلِّ خَيْرٍ خَزَائِنُهُ بِيَدِكَ، وَأَعُوذُ بِكَ مِنْ كُلِّ شَرٍّ خَزَائِنُهُ بِيَدِكَ
বাংলা উচ্চারণ
আল্লা-হুম্মাহফাযনী বিলইসলা-মি ক্বা-য়িমা-, ওয়াহফাযনী বিলইসলা-মি ক্বা-‘ইদা-, ওয়াহফাযনী বিলইসলা-মি রা-ক্বিদা-, ওয়ালা- তুশমিত বী ‘আদুওয়্যাঁও ওয়ালা- হা-সিদা-, আল্লা-হুম্মা ইন্নী আসআলুকা মিন কুল্লি খাইরিন খাযা-ইনুহূ বিয়াদিক, ওয়া আ‘ঊযু বিকা মিন কুল্লি শাররিন খাযা-ইনুহূ বিয়াদিক।
অর্থ
হে আল্লাহ! দাঁড়ানো, বসা ও শোয়া সব অবস্থায় ইসলামের মাধ্যমে আমাকে হেফাযত করুন; কোনো শত্রু বা হিংসুককে আমার বিপদে খুশি হওয়ার সুযোগ দেবেন না। হে আল্লাহ! যে কল্যাণের ভাণ্ডার আপনার হাতে, তার সবটুকু চাই; আর যে অনিষ্টের ভাণ্ডার আপনার হাতে, তার সবটুকু থেকে আশ্রয় চাই।
প্রসঙ্গ ও ফযীলত
ইবনে মাসঊদ (রা.) থেকে বর্ণিত; হাকিম সহীহ বলেছেন, শায়খ আলবানী হাসান বলেছেন (সিলসিলা সহীহাহ ১৫৪০)। মুহাম্মদ হাবীবুর রহমানের "দৈনন্দিন জীবনে যিক্র ও দোয়া" বইয়ে আছে।