duabd

অসুস্থতায় প্রচলিত দোয়া: ইকশিফিল বা’সা রব্বান নাস

রোগীর জন্য (সনদ দুর্বল)

এই দোয়াটি যঈফ (দুর্বল) বর্ণনায় আছে, রাসূলুল্লাহ ﷺ অসুস্থ সাবিত ইবনে কাইস (রা.)-এর কাছে গিয়ে এটি বলেন, তারপর বাতহান উপত্যকার মাটি পাত্রে নিয়ে পানিসহ তাতে ফুঁ দিয়ে তাঁর গায়ে ঢেলে দেন। বইটি একে রুকইয়াহর গোসল ও পানির দলিল হিসেবে উল্লেখ করেছে। তবে শায়খ আলবানী এর সনদ যঈফ বলেছেন; তাই যঈফ চিহ্নিত। প্রায় একই অর্থের সহীহ দোয়া নিচে দেখুন। আব্দুল্লাহ আল মাহমুদের “রুকইয়াহ” বই, পৃ. ২৩–২৪, ৪৩। সহীহ বিকল্প: আল্লাহুম্মা রব্বান নাস: অসুস্থের জন্য রুকইয়াহ →
اكْشِفِ الْبَاسَ رَبَّ النَّاسِ

বাংলা উচ্চারণ

ইকশিফিল বা’সা রব্বান না-স।

অর্থ

হে মানুষের রব! কষ্ট দূর করে দিন।