ইসমে আযমের দোয়া: বিআন্না লাকাল হামদ
যেকোনো সময়; তাশাহহুদে
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنَّ لَكَ الْحَمْدَ، لَا إِلَهَ إِلَّا أَنْتَ وَحْدَكَ لَا شَرِيكَ لَكَ، الْمَنَّانُ، يَا بَدِيعَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ، يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ، يَا حَيُّ يَا قَيُّومُ، إِنِّي أَسْأَلُكَ الْجَنَّةَ، وَأَعُوذُ بِكَ مِنَ النَّارِ
বাংলা উচ্চারণ
আল্লা-হুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা, লা- ইলা-হা ইল্লা- আনতা ওয়াহদাকা লা- শারীকা লাকা, আল-মান্না-নু, ইয়া- বাদী‘আস সামা-ওয়া-তি ওয়াল আরদ্ব, ইয়া- যাল জালা-লি ওয়াল ইকরা-ম, ইয়া- হাইয়ু ইয়া- ক্বাইয়ূম, ইন্নী আসআলুকাল জান্নাতা, ওয়া আ‘ঊযু বিকা মিনান না-র।
অর্থ
হে আল্লাহ! আমি আপনার কাছে চাই এই উসিলায় যে, সব প্রশংসা আপনার; আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনি এক, আপনার কোনো শরীক নেই; আপনি মহা অনুগ্রহকারী। হে আসমান ও জমিনের অভিনব স্রষ্টা! হে মহিমা ও সম্মানের অধিকারী! হে চিরঞ্জীব, হে সবকিছুর ধারক! আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আশ্রয় চাই।
প্রসঙ্গ ও ফযীলত
রাসূলুল্লাহ ﷺ বললেন, সে আল্লাহর এমন মহান নামে দোয়া করেছে, যে নামে দোয়া করলে তিনি কবুল করেন এবং চাইলে দেন। হিসনুল মুসলিমে আছে।