জাদুকরের চক্রান্ত ব্যর্থ হওয়ার আয়াত: সূরা ত্বহা ২০:৬৯
জাদুর রুকইয়াহয়, পানিতে পড়ে ফুঁ দিতে
وَأَلْقِ مَا فِي يَمِينِكَ تَلْقَفْ مَا صَنَعُوا ۖ إِنَّمَا صَنَعُوا كَيْدُ سَاحِرٍ ۖ وَلَا يُفْلِحُ السَّاحِرُ حَيْثُ أَتَىٰ
বাংলা উচ্চারণ
ওয়া আলক্বি মা- ফী ইয়ামীনিকা তালক্বাফ মা- স্বানা‘ঊ, ইন্নামা- স্বানা‘ঊ কাইদু সা-হির, ওয়ালা- ইউফলিহুস সা-হিরু হাইসু আতা-।
অর্থ
তোমার ডান হাতে যা আছে তা ফেলো, তারা যা বানিয়েছে তা গিলে ফেলবে। তারা যা বানিয়েছে তা কেবল জাদুকরের কৌশল; আর জাদুকর যেখানেই আসুক, সফল হবে না।
প্রসঙ্গ ও ফযীলত
আ‘রাফ ৭:১১৭–১২২ ও ইউনুস ১০:৮১–৮২-এর সাথে পানিতে পড়ে ফুঁ দেওয়ার জন্য বইয়ে এসেছে। জাদুর রুকইয়াহর সময় আয়াতের শেষাংশ (ইন্নামা- স্বানা‘ঊ কাইদু সা-হির…) বারবার পড়া যায়। আব্দুল্লাহ আল মাহমুদের “রুকইয়াহ” বই, পৃ. ১৫৭, ১৬২, ২৫৪।