duabd

জাদু বাতিলের আয়াত: সূরা ইউনুস ১০:৮১–৮২

জাদুর রুকইয়াহয়, পানিতে পড়ে ফুঁ দিতে

فَلَمَّا أَلْقَوْا قَالَ مُوسَىٰ مَا جِئْتُم بِهِ السِّحْرُ ۖ إِنَّ اللَّهَ سَيُبْطِلُهُ ۖ إِنَّ اللَّهَ لَا يُصْلِحُ عَمَلَ الْمُفْسِدِينَ ۝ وَيُحِقُّ اللَّهُ الْحَقَّ بِكَلِمَاتِهِ وَلَوْ كَرِهَ الْمُجْرِمُونَ

বাংলা উচ্চারণ

ফালাম্মা- আলক্বাও ক্বা-লা মূসা- মা- জি’তুম বিহিস সিহর, ইন্নাল্লা-হা সাইউবত্বিলুহ, ইন্নাল্লা-হা লা- ইউসলিহু ‘আমালাল মুফসিদীন। ওয়া ইউহিক্কুল্লা-হুল হাক্কা বিকালিমা-তিহী ওয়ালাও কারিহাল মুজরিমূন।

অর্থ

তারা যখন (তাদের জিনিস) ফেলল, মূসা বললেন, ‘তোমরা যা এনেছ তা জাদু; আল্লাহ অবশ্যই একে বাতিল করে দেবেন। নিশ্চয়ই আল্লাহ বিপর্যয় সৃষ্টিকারীদের কাজ সফল করেন না।’ আর আল্লাহ তাঁর বাণী দিয়ে সত্যকে প্রতিষ্ঠিত করেন, অপরাধীরা তা যতই অপছন্দ করুক।

প্রসঙ্গ ও ফযীলত

আ‘রাফ ৭:১১৭–১২২ ও ত্বহা ২০:৬৯-এর সাথে পানিতে পড়ে ফুঁ দেওয়ার জন্য বইয়ে এই আয়াত দুটি এসেছে। জাদুর রুকইয়াহর সময় ১০:৮১ আয়াত বারবার পড়া যায় (বিসমিল্লাহ শুধু প্রথমবার)। আব্দুল্লাহ আল মাহমুদের “রুকইয়াহ” বই, পৃ. ১৫৭, ১৬২, ২৫৪।