জিবরাঈল (আ.)-এর রুকইয়াহ: বিসমিল্লাহি আরকীক
অসুস্থ কারো ওপর পড়ে ফুঁ দিতে
بِسْمِ اللَّهِ أَرْقِيكَ، مِنْ كُلِّ شَيْءٍ يُؤْذِيكَ، مِنْ شَرِّ كُلِّ نَفْسٍ أَوْ عَيْنِ حَاسِدٍ، اللَّهُ يَشْفِيكَ، بِسْمِ اللَّهِ أَرْقِيكَ
বাংলা উচ্চারণ
বিসমিল্লা-হি আরক্বীক, মিন কুল্লি শাইয়িন ইউ’যীক, মিন শাররি কুল্লি নাফসিন আও ‘আইনি হা-সিদ, আল্লা-হু ইয়াশফীক, বিসমিল্লা-হি আরক্বীক।
অর্থ
আল্লাহর নামে তোমাকে ঝাড়ফুঁক করছি; যা কিছু তোমাকে কষ্ট দেয় তা থেকে, প্রত্যেক প্রাণের অনিষ্ট বা হিংসুকের বদনজর থেকে। আল্লাহ তোমাকে সুস্থ করুন। আল্লাহর নামে তোমাকে ঝাড়ফুঁক করছি।
প্রসঙ্গ ও ফযীলত
রাসূলুল্লাহ ﷺ অসুস্থ হলে জিবরাঈল (আ.) এসে এভাবে তাঁকে রুকইয়াহ করেছিলেন। হিসনুল মুসলিমেও আছে। মুহাম্মদ হাবীবুর রহমানের "দৈনন্দিন জীবনে যিক্র ও দোয়া" বইয়ে আছে।