দুটি হালকা বাক্য, মীযানে ভারী
যেকোনো সময়
سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ، سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ
বাংলা উচ্চারণ
সুবহা-নাল্লা-হি ওয়া বিহামদিহী, সুবহা-নাল্লা-হিল ‘আযীম।
অর্থ
আল্লাহর প্রশংসাসহ তাঁর পবিত্রতা ঘোষণা করছি; মহান আল্লাহ পবিত্র।
প্রসঙ্গ ও ফযীলত
জিহ্বায় হালকা, মীযানে ভারী, রহমানের কাছে প্রিয় দুটি বাক্য। সহীহ বুখারীর শেষ হাদীস।