duabd

সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি (১০০ বার)

সকালে ও সন্ধ্যায় ১০০ বার · ১০০ বার

سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ

বাংলা উচ্চারণ

সুবহা-নাল্লা-হি ওয়া বিহামদিহী।

অর্থ

আমি আল্লাহর প্রশংসাসহ তাঁর পবিত্রতা ঘোষণা করছি।

প্রসঙ্গ ও ফযীলত

সকাল-সন্ধ্যায় ১০০ বার বললে কিয়ামতের দিন এর চেয়ে উত্তম আমল নিয়ে কেউ আসবে না, তবে যে এর সমান বা বেশি বলেছে। অন্য বর্ণনায় এসেছে, ১০০ বার বললে গুনাহ সমুদ্রের ফেনার সমান হলেও ক্ষমা করা হয়। আবু দাউদের বর্ণনায় ‘সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহী’ এসেছে।